বেটা চলছে — এখন সবকিছু বিনামূল্যে।ওয়েবসাইট, ক্যাটালগ, চালান — সব।জানুন →

বাংলাদেশের স্মার্ট গ্যারেজগুলোর জন্য

কাজে আপনি সেরা।
এবার এগিয়ে থাকুন।

কম্পিউটারে তৈরি চালান, গ্যারেজের নিজের ওয়েবসাইট, গাড়ি ধরে পার্টসের ক্যাটালগ। গ্রাহক এক দেখাতেই বুঝবেন — এই গ্যারেজ আলাদা।

বেটার সময় সবকিছু বিনামূল্যে

ওয়েবসাইট

আপনার গ্যারেজ,
এখন অনলাইনেও।

নিজের ঠিকানায় নিজের ওয়েবসাইট। ডিজাইনার লাগবে না, কোড লাগবে না।

  • সার্ভিস আর দাম, পার্টস স্টকে আছে কিনা — নিজে থেকেই হালনাগাদ
  • গ্রাহক অনলাইনে সময় চান, আপনি এক চাপে নিশ্চিত করেন
  • ভিজিটিং কার্ডে, ফেসবুক পেজে — একটাই ঠিকানা দিন

ক্যাটালগ

Prado মালিকদের কাছে
Prado-র ক্যাটালগ।

নতুন পার্টস এল? যে গাড়ির জন্য, ঠিক সেই গাড়ির মালিকদের কাছে পাঠান — ছবি, দাম আর “স্টকে আছে” সহ, এক লিংকে।

  • গাড়ির মডেল ধরে পার্টস বেছে নিন
  • দাম দেখাবেন কিনা, আপনি ঠিক করুন
  • WhatsApp-এ এক লিংক — গ্রাহক দেখে নিজেই ফোন করেন

চালান

২০২৬ সাল।
চালান হোক কম্পিউটারের।

গ্যারেজের নাম-ঠিকানা আর নম্বরসহ ঝকঝকে চালান। কোম্পানির গাড়ি হোক বা পাড়ার চেনা গ্রাহক — সবাই পান একই মানের কাগজ।

  • প্রতিটা চালানের নিজের নম্বর — কোম্পানির অফিস ঠিক এটাই চায়
  • A4 কাগজে, নয়তো ছোট রসিদ প্রিন্টারে; PDF করে ইমেইলেও
  • বাংলায় বা English-এ — যে গ্রাহক যেটা পড়েন

আর যা যা আছে

  • নেট না থাকলেও চলে
  • পুরোটা বাংলায়
  • গ্রাহকের টাকা সরাসরি আপনার কাছে
  • কাজের বোর্ডকোন গাড়ি অপেক্ষায়, কোনটা চলছে, কোনটা তৈরি।
  • বাকির রিমাইন্ডারভদ্র ভাষার বার্তা তৈরি থাকে, আপনার WhatsApp থেকে যায়।
  • মালামালপার্টসের স্টক আর দাম — ওয়েবসাইটেও একই।
  • দলমেকানিক দেখে নিজের কাজ — টাকার অঙ্ক না।
  • লাভ-খরচের রিপোর্টমাস শেষে এক পাতায়, যখন দেখতে চান।
  • দোকানের কম্পিউটারেadmin.gogarage.app — ফোনে যা, বড় পর্দাতেও তা।

পাবলিক বেটা

এখন বিনামূল্যে। সবকিছু।

আমরা সবে বাজারে এসেছি। শুরুর দিকের গ্যারেজগুলো যা চাইবে, সামনে সেটাই বানাব — তাই বেটার সময় এক টাকাও লাগবে না।

  • ওয়েবসাইট, ক্যাটালগ, চালান — সব খোলাকোনো ফিচার তালাবন্ধ না।
  • কার্ড বা বিকাশ নম্বর লাগবে নাশুধু মোবাইল নম্বর দিয়ে শুরু।
  • দাম ঠিক হলে আগেই জানাবোহঠাৎ করে কিছু বন্ধ হবে না।
  • যা বানাবেন, সব আপনারই থাকবেওয়েবসাইট, ক্যাটালগ আর সব চালান — পরেও।

শুরু

পাঁচ মিনিটে প্রথম চালান

  1. admin.gogarage.app খুলুনদোকানের কম্পিউটারে, যেকোনো ব্রাউজারে। ফোনের অ্যাপ শিগগির আসছে।
  2. গ্যারেজের নাম দিনমোবাইল নম্বরে কোড আসবে। নাম, ঠিকানা — চালানে এগুলোই ছাপা হবে।
  3. আজকের গাড়ির চালান পাঠানগ্রাহকের WhatsApp-এ যাবে। তাঁর প্রতিক্রিয়াটা দেখুন।

প্রশ্ন

সবাই যা জানতে চান

ওয়েবসাইটের জন্য ডিজাইনার লাগবে?
না। কম্পিউটারে admin.gogarage.app খুলে নিজেই সাজান — নাম, ছবি, সার্ভিস, দাম। বেটায় বিনামূল্যে।
কোম্পানিকে চালান দেওয়া যাবে?
হ্যাঁ। কোম্পানির নামে চালান, প্রতিটায় আলাদা নম্বর। A4-এ ছাপুন বা PDF করে পাঠান।
নেট না থাকলে কি চলবে?
ফোনের অ্যাপে হ্যাঁ — ফোনে লেখা থাকে, নেট ফিরলে অ্যাপ নিজেই পাঠিয়ে দেয়। কম্পিউটারে নেট লাগে।
মেকানিকরা কি টাকার অঙ্ক দেখবে?
না। মেকানিক দেখে নিজের কাজ আর মালামাল। টাকা, চালান, বাকি দেখেন মালিক ও ম্যানেজার।
অ্যাপ কি গ্রাহকের টাকা নেয়?
না। টাকা আগের মতোই আপনার কাছে আসে — হাতে, বিকাশে বা নগদে।
বেটা শেষ হলে কী হবে?
দাম ঠিক হলে এই ওয়েবসাইটে আর অ্যাপে আগে থেকেই জানাবো। ততদিন সব বিনামূল্যে।

এলাকার প্রথম স্মার্ট গ্যারেজটা
আপনারই হোক।

বেটা চলছে — বিনামূল্যে।

কম্পিউটারে শুরু করুন

ফোনের অ্যাপ শিগগির Google Play আর App Store-এ। ততদিন দোকানের কম্পিউটারে admin.gogarage.app।